1 Answers
উদ্দীপকে ফাহমিদা বেগম ফলগুলো সোলার ড্রাইং এর মাধ্যমে সংরক্ষণ করেন।
ফলকে শুকিয়ে আর্দ্রতার পরিমাণ কমিয়ে আনলে জীবাণু আক্রমণ করতে পারে না। কারণ জীবাণুদের বেঁচে থাকার জন্য পরিমাণমতো পানি থাকা দরকার। ফলকে রোদে শুকিয়ে বা যন্ত্রের সাহায্যে পানির পরিমাণ কমিয়ে এনে সংরক্ষণ করা যায়। ফাহমিদা বেগম সোলার ড্রাইং পদ্ধতিতে ফল শুকিয়ে সংরক্ষণ করেন। এটি সূর্যতাপে শুষ্ককরণের একটি বর্ধিত রূপ মাত্র। কাঠ, বাঁশ, পলিথিন, বা কাচ ব্যবহার করে বাক্সের মতো ড্রায়ার তৈরি করা হয়। বাক্সের উপর পলিথিন বা কাচ ব্যবহার করা হয়। এই ড্রায়ারের মধ্যভাগে প্রায় ৫০০- ৬০° সে. পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং বাহির থেকে ধুলাময়লা প্রবেশ করতে পারে না।
উপরের পদ্ধতিতে ফাহমিদা বেগম ফল শুকিয়ে সংরক্ষণ করেন যা ফল সংরক্ষণের একটি সহজ উপায়।