1 Answers
উদ্দীপকের শাকিল সাহেবের চাষকৃত ফলগুলো নষ্ট হয়ে গিয়েছিল।
কারণসমূহ নিম্নে আলোচনা করা হলো:
i. ছত্রাক ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে আমিষ, শর্করা, তেল, লবণ ও ভিটামিন জাতীয় পদার্থ প্রয়োজন। ফলে চাহিদা পূরণের জন্য এরা ফল-ফলাদি আক্রমণ করে। এ কারণে তার ফলগুলো দ্রুত পচে যায়।
ii. দ্রুত পচনশীল ফল পরিবহনের সময় পচন ধরতে পারে। আর এ সময়ে ঝাঁকুনিজনিত আঘাত বা চাপা পড়ে অনেক ফল নষ্ট হয়ে যায়। তাপমাত্রা বেড়ে গেলেও ফলের পচন ত্বরান্বিত হয়।
iii. ফল উপযুক্ত সময়ে সঠিক ব্যবস্থাপনায় সংগ্রহ করতে হয়। ফল দেরিতে সংগ্রহ করলে অনেক ফল পচে নষ্ট হয়ে যায়।
iv. ফল সংগ্রহের পর যানবাহনে ভর্তির সময় বা গ্রেডিং, প্যাকিং ও লেবেলিং করার সময় অনেক ফল আঘাত পেতে পারে। আর এ আঘাতজনিত কারণে তার সংগ্রহকৃত ফলে পচন ধরতে পারে।
উপরের বিভিন্ন কারণে ফলের পচন ত্বরান্বিত হয়। শাকিল সাহেবের বাজারজাতকৃত ফলসমূহ উল্লিখিত কারণেই নষ্ট হয়ে গিয়েছিল।