1 Answers

উদ্দীপকের পোকাটি হলো রেশম যা শাকিল পালন করে। মৌমাছিকে খাবারের যোগান দিতে সে তুঁত গাছ রোপণ করে। সে সঠিক পরিমাণ সার ব্যবহার ও তুঁত গাছের পরিচর্যা করে। পোকার বয়স অনুযায়ী পাতা সংগ্রহ, খরার সময় সেচ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের ওপর সে লক্ষ রাখে। পোকার জন্য উঁচু, বড় বারান্দাসহ তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা করে। শীতকালে ঘর গরম রাখার জন্য ছিল হিটার। লার্ভা বড় হওয়ার প্রথম পর্যায়ে কুচি কুচি করে কচি পাতা সরবরাহ এবং এক ট্রে থেকে অন্য ট্রেতে নেওয়ার পূর্বে সে ফরমালিন মিশানো তুষ লার্ভার উপরে ছিটিয়ে দেয় জীবাণুমুক্ত করার জন্য। উজি মাছি রেশম পোকার জন্য খুবই ক্ষতিকর। তাই শাকিল এই পোকা প্রবেশের সাথে সাথে মেরে ফেলে। সে এই পোকা দমনের জন্য পোকার ঘরের সামনে ছোট কক্ষ রাখে। এছাড়া ২৬-২৭ সে. তাপমাত্রা বজায় রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা পালন করে। এছাড়া ঘর যাতে স্যাঁতস্যাঁতে না হয় সে সেদিকেও খেয়াল রাখে। এভাবে নিয়ন্ত্রিত পরিবেশে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শাকিল রেশম পোকা পালন করে।

4 views

Related Questions