1 Answers

উদ্দীপকের মি. শাকিল মজুমদার প্রথমে উদ্দীপনামূলক সহায়তা গ্রহণ করেছেন।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সহায়তা বা সেবা বলে।

উদ্দীপকের মি. শাকিল মজুমদার 'মজুমদার সুজ' নামে একটি কারখানা স্থাপন করেন। এ কারখানাটি স্থাপনের পূর্বে শিল্প সংক্রান্ত জ্ঞানার্জনের জন্য তিনি একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। কীভাবে কারখানার উন্নয়ন ঘটাবেন, বাজারজাতকরণ ও তার প্রসার করবেন উক্ত বিষয়ে সরকারি প্রতিষ্ঠানটি তাকে পরামর্শ প্রদান করে। শাকিল মজুমদার যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তা তাকে ব্যবসায় উদ্যোগ গ্রহণে উদ্দীপ্ত বা আগ্রহী করে তুলেছে। এ ধরনের উদ্দীপনা না আসলে ব্যবসায় উদ্যোগ গ্রহণ কেউ আগ্রহী হয় না। সুতরাং সরকারি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও তথ্য সহায়তা মি, শাকিল মজুমদারের জন্য একটি উদ্দীপনামূলক সহায়তা।

5 views

Related Questions