1 Answers

পুলক বাবু প্রকৃতিভিত্তিক পরিকল্পনার অন্তর্গত লক্ষ্য গ্রহণ করেছেন। কোনো প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণের জন্য প্রকৃতিভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রকৃতি অনুযায়ী গৃহীত পরিকল্পনাকে প্রকৃতিভিত্তিক পরিকল্পনা বলা হয়।

উদ্দীপকে পুলক বাবু বিগত দশ বছর যাবৎ 'কখগ' কোম্পানির মালিক হিসেবে এ দেশের প্রেক্ষাপটে ব্যবসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০১১ সাল অপেক্ষা ২০১২ সালে ২০% বিক্রয় বৃদ্ধির টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করেন। পুলক বাবু তার প্রতিষ্ঠানে ২০% বিক্রয় বৃদ্ধি করতে চায় যা তার প্রতিষ্ঠানের লক্ষ্য হিসেবে গণ্য হয়।

পরিকল্পনার প্রত্যাশিত ফলাফলকে লক্ষ্য বলা হয়। অন্যভাবে বলা যায়, লক্ষ্য হলো ফলাফল, যে দিকে কার্য পরিচালিত হয়। প্রতিষ্ঠানের লক্ষা অর্জনের জন্য এর যাবতীয় উপায়, উপকরণ ও কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানো হয়। কোনো প্রতিষ্ঠান বার্ষিক ২০% উৎপাদন বৃদ্ধি করতে চাইলে এটি লক্ষ্য হিসেবে গণ্য হবে। কেন্দ্রীয়ভাবে একটি প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তার আলোকে বিভিন্ন বিভাগ বা স্তরে অধিলক্ষ্য নির্ধারণ করা হয়। ক্ষেত্রভেদে লক্ষ্যকে উদ্দেশ্য, মিশন, বাজেট, কোটা, টার্গেট ইত্যাদি নামে অভিহিত করা হয়।

উদ্দীপকের পুলক বাবু তার বিক্রয় বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের জন্য প্রকৃতিভিত্তিক পরিকল্পনার অন্তর্গত লক্ষ্য গ্রহণ করেন।

4 views

Related Questions