1 Answers

উদ্দীপকে কলেজে ছাত্রছাত্রী ভর্তির জন্য অধ্যক্ষ একার্থক পরিকল্পনা গ্রহণ করেছেন।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে পুনঃপুন ব্যবহৃত না হয়ে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে।

উদ্দীপকে ইউনাইটেড কলেজের অধ্যক্ষ জনাব আনোয়ার ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করান। এজন্য প্রতিবছর নতুন কমিটি এবং নতুন নীতিমালা প্রণয়ন করেন যা একার্থক পরিকল্পনা নামে পরিচিত। একার্থক পরিকল্পনা বিশেষ প্রয়োজন ছাড়া প্রণীত হয় না। অর্থাৎ প্রয়োজনের ভিত্তিতে একার্থক পরিকল্পনা তৈরি হয় এবং বাস্তবায়ন শেষে বাতিল বা অকার্যকর হয়ে যায়। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ একটিমাত্র উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষো একার্থক পরিকল্পনা প্রণয়ন করেন যার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সুফল অর্জন করতে পারবে বলে আশা করেন। তাই বলা যায়, উদ্দীপকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করেন তা হলো একার্থক পরিকল্পনা।

4 views

Related Questions