1 Answers
উদ্দীপকের মি. হাসান জীবন বিমাপত্র গ্রহণ করেন। জীবন বিমা হলো এমন এক প্রকার চুক্তি যার মাধ্যমে বিমাগ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধের বিনিময়ে তার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে বিমাকারী বিমাগ্রহীতাকে বা তার মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে।
উদ্দীপকের হাসান আর্থিক সুবিধা পাওয়ার জন্যে প্রিমিয়ামের বিনিময়ে 'শাপলা লাইফ ইন্স্যুরেন্স' কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। হাসানের মৃত্যুর পর বিমার অর্থ হাসানের মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে। হাসানের বিমাপত্রের বিষয়বস্তু মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হওয়ায় বলা যায়, মি. হাসান জীবন বিমাপত্র গ্রহণ করেন।
5 views
Answered