1 Answers
উদ্দীপকে মি. হাসান বিভিন্ন স্থানে অফিস চালাতে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন।
টেলিফোন, মোবাইল ফোন, সার্কুলার, সভা অনুষ্ঠান, আলোচনা, ই- মেইল, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে অধস্তনদেরকে নির্দেশনাদানকে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা বলে।
উদ্দীপকে মি. হাসানের অনেক বড় আইটি রয়েছে। তার বিদেশে ১০টা দেশে শাখা অফিস রয়েছে। সিঙ্গাপুরে বসে তিনি এগুলো চালান। ফোন, ইন্টারনেট এগুলোই তার নির্দেশনার প্রধান অবলম্বন। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করেন যা যোগাযোগের মাধ্যমে নির্দেশনার অন্তর্গত। এর মাধ্যমে ব্যবস্থাপক বিভিন্ন কর্মী ও বিভাগের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়। তথ্য ও প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে এখন একস্থানে বসে বিশ্বের বিভিন্ন দেশের শাখা অফিস পরিচালনা ও নির্দেশনা করা অনেক সহজ হয়েছে। তাই বলা যায়, মি. হাসান বিভিন্ন স্থানে অফিস চালাতে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন।