1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা বিদ্যমান।
যে নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদানের পূর্বে উর্ধ্বতন নির্দেশের বিষয়বস্তু সম্পর্কে অধস্তনদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান এবং তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করেন, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এক্ষেত্রে উর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক লক্ষ করা যায়। নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণে অধস্তনদের অংশগ্রহণ থাকায় নির্দেশ বাস্তবায়নে তারা আন্তরিক থাকে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় এ ধরনের নির্দেশনা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।
উদ্দীপকে মশিউর আহমেদ বাংলাদেশ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি কার্য পরিচালনা করেন। কর্মীদের বিভিন্ন অসুবিধার কথা তিনি শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও ব্যবস্থাপনার প্রতি সন্তুষ্ট। তাই বলা যায়, প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা বিদ্যমান।