1 Answers

উদ্দীপকে কৃষকদের সাথে যোগাযোগে জনাব রোমান মৌখিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করেছেন।

মৌখিক ভাষার ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাব বিনিময় হলে, তাকে মৌখিক যোগাযোগ বলা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত নির্বাহী বা অধস্তন কর্মীদের মধ্যে মৌখিকভাবে এরূপ যোগাযোগ সম্পন্ন হয়।

উদ্দীপকে জনাব রোমান পাটকল কারখানার মালিক। তিনি নিজে গিয়ে কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে উৎপাদিত পাট ক্রয় করেন। এক্ষেত্রে তিনি মৌখিক আলোচনার মাধ্যমে পাট সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি কৃষকদের নিকট থেকে জানতে পারেন। অর্থাৎ জনাব রোমান কৃষকদের সাথে মৌখিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে পাট সম্পর্কিত ধারণা লাভ করেন। আধুনিক ব্যবসায় যোগাযোগের অধিকাংশই মৌখিকভাবে সংঘটিত হয়। এরূপ যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রেরক এবং প্রাপক সামনা-সামনি কথোপকথন বা অন্য কোনো যান্ত্রিক বা ইলেকট্রনিক কৌশলের সাহায্যে নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে থাকে। তাই বলা যায়, জনাব রোমান কৃষকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করেছেন।

5 views

Related Questions