উদ্দীপকের বিপ্লব তার আগের ব্যবসায়টি চালাতে কোন ধরনের সমস্যা অনুভব করেছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বিপ্লব তার আগের ব্যবসায়টি চালাতে ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতা সমস্যাটি অনুভব করেছেন।
একমালিকানা ব্যবসায় হলো পৃথিবীর প্রাচীনতম সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন। এ ব্যবসায় যেমন সহজেই করা যায় তেমনি এ ব্যবসায়ের অনেক অসুবিধা রয়েছে।
বিপ্লবের আগের ব্যবসায় প্রতিষ্ঠানটি ছিল একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ে বিপ্লব যেমন সমুদয় মুনাফা একা ভোগ করত তেমনি সমুদয় ঝুঁকি ও অনিশ্চয়তা তাকে বহন করতে হতো। এক্ষেত্রে ব্যবসায়ের মালিককে ব্যবসায়ের নীতি-কৌশল, নির্ধারণ, পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু বিপ্লব অসুস্থ হওয়ার ফলে তার ব্যবসায়ে নিয়মিতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ের আর্থিক ক্ষতি হয়েছে। অর্থাৎ বিপ্লব তার আগের ব্যবসায়টি পরিচালনায় ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতা সমস্যাটি অনুভব করেছেন।