1 Answers
উদ্দীপকে মিসেস লুনার স্থাপিত ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়।
একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এটি একটি প্রাচীনতম ব্যবসায় সংগঠন। যে কেউ স্বল্প মূলধন নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে। আবার ইচ্ছা করলে সহজে এর অবসানও ঘটাতে পারে। এক্ষেত্রে মালিক নিজ দায়িত্বেই মূলধন সংস্থান করে। প্রয়োজনে কর্মচারীর সাথে নিয়ে নিজেই ব্যবসায় চালায় এবং মুনাফা হলে তা একাই ভোগ করে।
উদ্দীপকে মিসেস লুনা তার ব্যক্তিগত তহবিল থেকে ১,০০,০০০ টাকা নিয়ে পাঁচজন কর্মীসহ নিজের এলাকায় একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। মিসেস লুনা প্রতিষ্ঠানটি একা পরিচালনা করেন এবং ব্যবসায়ের সমস্ত লাভ-লোকসান একাই বহন করেন। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস লুনার স্থাপিত ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।