1 Answers

আসিফ কর্তৃক স্থাপিত রেস্টুরেন্টটি একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান।

একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়, ঝুঁকি বহন করে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রকার্য সম্পাদন এবং মুনাফা ভোগ করে। তবে এ ব্যবসায় পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্মী নিয়োগ করতে পারে যারা মালিকের অবর্তমানে ব্যবসায় পরিচালনা করে থাকে।

উদ্দীপকে আসিফ একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। মূলধন স্বল্পতার কারণে ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে মূলধন সহায়তা নিয়ে নিজেই ব্যবসায় পরিচালনা করে। তার দক্ষতা ও আন্তরিকতায় তিনি ব্যবসায় সুনাম অর্জন করে। একমালিকানা ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের সংগ্রহ ও পরিচালনা করেন এবং ব্যবসায়ের সমুদয় দায় গ্রহণ করেন। আসিফও তার ব্যবসায়ের সমুদয় মূলধনের যোগান দেন এবং নিজেই আন্তরিকতার সাথে পরিচালনা করে সুনাম অর্জন করেন। তাই বলা যায়, উদ্দীপকে আসিফ কর্তৃক স্থাপিত রেস্টুরেন্টটি একমালিকানা ব্যবসায়।

5 views

Related Questions