1 Answers
প্রাথমিক পর্যায়ে কেয়া ও চৈতি কর্তৃক স্থাপিত ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় ছিল।
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। যৌথ সামর্থ্যকে একত্রিত করে তুলনামূলকভাবে বৃহদায়তন ব্যবসায় গঠন ও পরিচালনা এর লক্ষ্য। এ ধরনের ব্যবসায়ে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃক সকলের পক্ষে বা একজনের দ্বারা পরিচালিত হতে পারে।
উদ্দীপকে কেয়া ও চৈতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি ফ্যাশন শপ পরিচালনা করে আসছেন। যেহেতু একের অধিক ব্যক্তি দ্বারা সমঝোতার ভিত্তিতে ফ্যাশন শপটি গঠিত হয়। তাই বলা যায়, কেয়া ও চৈতি কর্তৃক স্থাপিত প্রাথমিক পর্যায়ে অংশীদারি ব্যবসায় গঠন করেন।
4 views
Answered