1 Answers
রাকিব কর্তৃক প্রতিষ্ঠিত হোসেন ট্রেডিং একটি একমালিকানা ব্যবসায়।
একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়। ঝুঁকি বহন করে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণকার্য সম্পাদন এবং মুনাফা ভোগ করে। তবে এ ব্যবসায় পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্মী নিয়োগ করতে পারে যারা মালিকের অবর্তমানে ব্যবসায় পরিচালনা করে থাকে।
উদ্দীপকে রাকিব ইউরোপ থেকে দেশে ফিরে ৫০ লাখ টাকা বিনিয়োগ করে চট্টগ্রামের নাসিরাবাদে হোসেন ট্রেডিং নামে একটি ঢাকাই জামদানি শাড়ির দোকান স্থাপন করেন। রাকিব এককভাবে ব্যবসায়ে টাকা বিনিয়োগ করেন এবং নিজেই ব্যবসায় পরিচালনা ও ঝুঁকি গ্রহণ করেন, যা একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাই বলা যায়, রাকিব কর্তৃক প্রতিষ্ঠিত হোসেন ট্রেডিং একটি একমালিকানা ব্যবসায়।