1 Answers
রায়হানা ট্রেডিং-এর যোগাযোগ পদ্ধটি হলো নিম্নগামি যোগাযোগ।
প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তদের সাথে যোগাযোগ করেন তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলে। এরূপ যোগাযোগে সংবাদ প্রবাহ নিম্নগামী হয়। এরূপ যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্বতন নির্বাহীগণ অধস্তনদের প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ প্রদানসহ প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম, নীতি ইত্যাদি অবহিত করেন।
উদ্দীপকে দেখা যায়, রায়হানা ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করে থাকেন। অর্থাৎ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী অধস্তনদের সাথে যেহেতু যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাই বলা যায়, রায়হানা ট্রেডিং-এর যোগাযোগ পদ্ধটি হলো নিম্নগামি যোগাযোগ।
5 views
Answered