1 Answers

উদ্দীপকে সংঘটিত যোগাযোগ প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় আনুষ্ঠানিক যোগাযোগ।

প্রতিষ্ঠানের নির্ধারিত ব্যবস্থাপত্র বা অফিসিয়াল নিয়ম-কানুন, পদ্ধতি, আনুষ্ঠানিকতা ইত্যাদি অনুসরণ করে অন্যান্য পক্ষের সাথে বিনিময় করা হলে তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে।

উদ্দীপকের সাগতা এন্ড কোম্পানি দেশের বিভিন্ন স্থানে বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য বিক্রয় করে। বিক্রয় কেন্দ্রগুলোতে প্রতিটা বিক্রয় কম্পিউটারে এন্ট্রি করা হয়। বিক্রয় কেন্দ্রগুলোতে সকল কম্পিউটার প্রধান কম্পিউটার সংযুক্ত থাকে। ফলে কর্তৃপক্ষ ঢাকায় বসেই প্রতিদিনকার বিক্রয়, মজুদ ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক তথ্য পেয়ে থাকেন। কোনো নির্দেশ থাকলে নির্দেশপত্র তৈরি করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করেন যা আনুষ্ঠানিক যোগাযোগের অন্তর্ভুক্ত। এরূপ যোগাযোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন মেনে কোনো তথ্য, সংবাদ, আদেশ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে প্রেরণ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের সংঘটিত যোগাযোগ প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় আনুষ্ঠানিক যোগাযোগ।

6 views

Related Questions