1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানের নিজেদের কর্মীদের মধ্যে শাব্দিক যোগাযোগের যান্ত্রিক বা ইলেকট্রিক মৌখিক যোগাযোগ হয়েছে।

যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য, সংবাদ, ধারণা, মতামত ইত্যাদি দুই বা ততোধিক পক্ষের মাঝে বিনিময়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের যান্ত্রিক ও ইলেকট্রিক প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে। ব্যাপক ব্যবহৃত যান্ত্রিক বা ইলেকট্রিক মৌখিক যোগাযোগ কৌশলের মধ্যে দুরালাপনী, বেতার বা রেডিও, টেলিভিশন বা দূরদর্শন এবং ভিডিও কনফারেন্সিং অন্যতম।

উদ্দীপকের মি. আদিব ও মি. সাকিব আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। তাঁরা গার্মেন্টস সামগ্রী রপ্তানি ও যন্ত্র সামগ্রী আমদানি করেন। নিজেদের কর্মীদের সাথে প্রতিষ্ঠানটি যেকোনো পরামর্শ ভিডিও কনফারেন্স ও অডিও কনফারেন্স প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করে। এ থেকে বলা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের কর্মীদের মধ্যে শাব্দিক যোগাযোগের যান্ত্রিক বা ইলেকট্রিক মৌখিক যোগাযোগ হয়েছে।

4 views

Related Questions