1 Answers

মিস জয়া পরিচালিত ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় সংগঠন।

যে ব্যবসায়ের মালিক, পরিচালক, সংগঠক, পুঁজি সরবরাহকারী ও নিয়ন্ত্রক একজনমাত্র ব্যক্তি এবং যিনি ব্যবসায়ের সকল ঝুঁকি এককভাবে বহনের মাধ্যমে ব্যবসায়ের অর্জিত সমুদয় মুনাফা এককভাবে ভোগ করে, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকে মিস জয়া নিজস্ব ১০ লক্ষ টাকা পুঁজি ও তিনজন কর্মী নিয়ে ঢাকার অভিজাত এলাকায় একটা ডে-কেয়ার সেন্টার চালু করে। মানসম্মত সেবা দিতে পারায় তার গ্রাহকসংখ্যা বৃদ্ধি পায় ও ব্যবসায় জনসাধারণের প্রয়োজন হয়। তিনি কর্মী নিয়ে ব্যবসায় করলেও ব্যবসায়ের সকল দায়-দায়িত্ব, ঝুঁকি ও মুনাফা একাই বহন করতেন। আইনগত দিক থেকে তার ব্যবসায়ে তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না বিধায় ব্যবসায়ের সকল দায় তাকে একাই বহন করতে হতো।

অতএব, বলা যায়, মিস জয়ার ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় সংগঠন।

6 views

Related Questions