1 Answers
মি. P এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ের মালিক, পরিচালক, সংগঠক ও পুঁজি সরবরাহকারী একজনমাত্র ব্যক্তি, যিনি এককভাবে কারবারের সকল প্রকার ঝুঁকি বহন করেন এবং সমুদয় মুনাফা ভোগ করে থাকেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে।
উদ্দীপকে দেখা মি. P তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের সন্নিকটে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন অর্থাৎ মি. P হলো ব্যবসায়ের সংগঠক, মালিক ও পুঁজি সরবরাহকারী। উদ্দীপকে আরও দেখা যায়, মি. P তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন অর্থাৎ তিনি দোকানের পরিচালক। সুতরাং বলা যায়, মি. P এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
4 views
Answered