1 Answers

মুফিজুর রহমান যে ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছেন তা হলো সময় নৌ বিমাপত্র।

নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ, ভাড়া অথবা জাহাজস্থিত পণ্যের ক্ষতি হলে যে বিমাপত্রের আওতায় ক্ষতিপূরণ করা হয়, তাকে সময় বিমাপত্র বলে। সময় বিমাপত্র সর্বোচ্চ এক বছরের জন্য গ্রহণ করা যায়।

উদ্দীপকে দেখা যায়, রংপুরের বিশিষ্ট চাল ব্যবসায়ী মফিজুর রহমান ব্রাজিল হতে চাল আমদানি করেন। তিনি ৫ মার্চ, নিউইয়র্ক বন্দর থেকে ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দর পর্যন্ত ক্ষতির বিপরীতে একটি ৩ কোটি টাকার বিমাপত্র গ্রহণ করেন। উদ্দীপকে জনাব মফিজুর রহমানের বিমাপত্রে নির্দিষ্ট সময়সীমারও উল্লেখ রয়েছে।

তাই বলা যায়, মফিজুর রহমান যে ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন তা হলো সময় নৌ বিমাপত্র।

4 views

Related Questions