ব্যবসায়ী হিসেবে জনাব 'x' ও জনাব 'y' কেন দুই ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করেছেন? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
যে সংগঠন কাঠামোতে কাজগুলো বিভিন্ন বিভাগে ভাগ করে প্রত্যেক বিভাগে একজন করে নির্বাহী নির্বাচন করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বলা হয়। ব্যবসায়ের আওতা, পরিধি ও প্রকৃতির ওপর নির্ভর করে সংগঠন কাঠামো নির্বাচন করা হয়।
জনাব 'x' ও জনাব 'y' তাদের ব্যবসায়ে দুটি ভিন্ন ভিন্ন সংগঠন কাঠামো প্রণয়ন করেছেন। কেন জনাব 'x' ও জনাব '' ভিন্ন ভিন্ন সংগঠন কাঠামো নির্বাচন করেছেন নিচে তা উপস্থাপন করা হলো-
উদ্দীপকের জনাব 'x'-এর ব্যবসায়টি হলো একটি কো-অপারেটিভ সোসাইটি এবং জনাব 'y'-এর ব্যবসায়টি হলো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব 'x' গ্রাহকের নিকট স্বল্প সুদের বিনিময়ে আমানত গ্রহণ করে তা চড়া সুদে বিনিয়োগ করেন। জনাব 'y' উৎপাদনের উপকরণসমূহ একত্রিত করে পণ্য উৎপাদন করেন। এ দু'জনের ব্যবসায়ের ধরন, আওতা ও প্রকৃতি এবং কর্মীর সংখ্যায় তারতম্য রয়েছে।
উপর্যুক্ত বিষয়াবলি ছাড়াও শৃঙ্খলা প্রতিষ্ঠা, কর্তৃত্ব ও দায়িত্বের ধরন ইত্যাদি নানা কারণে জনাব 'x' সরলরৈখিক সংগঠন কাঠামো ও জনাব 'y' কার্যভিত্তিক সংগঠন কাঠামো গ্রহণ করেছেন।