1 Answers

গোল্ডেন ফ্যাশনস লি. এর পরিবর্তিত সংগঠন কাঠামো হলো সরলরৈখিক ও পদম্পকর্মী সংগঠন।

সরলরৈখিক নির্বাহী ও উপদেষ্টার সমন্বয়ে যে সংগঠন কাঠামো পড়ে ওঠে তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। মূলত সরলরৈখিক নির্বাহীদের সাহায্য-সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা নিয়োগ করা হয়। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে সরলরৈখিক কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণ, আদেশ ও নির্দেশ এবং বাস্তবায়নের সাথে জড়িত। অন্যদিকে উপদেষ্টারা সরলরৈখিক কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা করে থাকেন।

উদ্দীপকে 'গোল্ডেন ফ্যাশনস লি.'-এ প্রথমে সরলরৈখিক সংগঠন চালু ছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় বিভাগীয় ব্যবস্থাপকগণ প্রায়ই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্যবস্থাপকদের দক্ষতার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এ অবস্থায় তিনি প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ করলেন। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে রূপ নেয়। নিয়োগকৃত ব্যক্তিরা সরলরৈখিক নির্বাহীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবে তবে পরামর্শ গ্রহণ ও বাস্তবায়নে বাধ্য করতে পারবেন না।

5 views

Related Questions