সরলরৈখিক সংগঠন কাঠামো কীভাবে মি. কায়সারের প্রতিষ্ঠানে সফলতা আনতে সহায়তা করবে? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
যে কাঠামোতে কর্তৃত্বের ধারা উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে যায় সে সংগঠন কাঠামোকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে অভিহিত করা হয়।
একটি প্রতিষ্ঠানের আওতা, পরিধি ও কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে কাঠামো নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানের ধরন ও প্রকৃতি অনুযায়ী কাঠামো নির্বাচন করলে সেখানে সফলতা অবশ্যম্ভাবী।
মি. কায়সারের প্রতিষ্ঠানটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে কর্মরত কর্মীর সংখ্যা ৩,৫০০ জন। যদি উক্ত প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো থাকে তবে কর্মীরা তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করবে এবং এতে করে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকবে। তাছাড়াও সরলরৈখিক সংগঠন কাঠামোতে জবাবদিহিতার বিধান থাকে। ফলে ব্যবস্থাপনার জটিলতা দূর করে সরলরৈখিক সংগঠন কাঠামো উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় শৃঙ্খলা বজায় রেখে যেকোনো কাজ অতি দ্রুততার সাথে সম্পাদন করা যায়।