1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্যসংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ নির্বাহীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে তার পক্ষে অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা যায়।
জনাব রায়হান কবির নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর প্রতিষ্ঠানে ওষুধ, প্রসাধন ও খাদ্যসামগ্রী উৎপাদিত হবে। তিনি প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করছেন। তিনি সংগঠন কাঠামো তৈরিতে প্রতিজন নির্বাহীর অধীনে অধস্তনদের সংখ্যা যেন যথাযথ হয় সে বিষয়েও চিন্তা করেন। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।