1 Answers
উদ্দীপকের কোম্পানির সংগঠন কাঠামো প্রথমে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন ছিল।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা' বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক বা পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকের প্রতিষ্ঠানে বাজারে পণ্যের প্রচুর চাহিদা থাকায় উৎপাদন ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপকগণ স্ব-স্ব বিভাগের সহযোগীদের দ্বারা কার্যক্রম পরিচালনা করেন। উদ্দীপকে দেখা যায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য দুই ধরনের কর্মী নিয়োগ করা হয়েছে, অর্থাৎ সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। এরূপ সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে- একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে, উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। তাই বলা যায় উদ্দীপকের কোম্পানির সংগঠন কাঠামোতে প্রথমে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন দেখা যায়।