1 Answers

সংগঠন কাঠামো বলতে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের পারস্পরিক সম্পর্কের চিত্রকে বোঝায়।

সাধারণত সংগঠন কাঠামো নির্বাচন করা হয় প্রতিষ্ঠানের আওতা, প্রকৃতি ও কর্মীদের সংখ্যার ওপর নির্ভর করে। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য সংগঠন কাঠামো অত্যন্ত জরুরি। কেননা সাংগঠনিক কাঠামোর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানের সফলতা আসে।

জনাব 'x' একজন ব্যবসায়ী। তিনি একটি কো-অপারেটিভ সোসাইটির মালিক। আর তার প্রতিষ্ঠানটি একটি মাঝারি আকারের প্রতিষ্ঠান। কিন্তু জনাব 'x'-এর মালিকানা, ব্যবসায়ের প্রকৃতি ও আওতা, পরিচালনার ধরন ইত্যাদি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, তার প্রতিষ্ঠানের জন্য সরলরৈখিক সংগঠন কাঠামো প্রয়োজন। তাই জনাব 'x' তার প্রতিষ্ঠানে এ সংগঠন কাঠামোটি প্রণয়ন করেছেন। তাই বলা যায়, জনাব 'x'-এর প্রতিষ্ঠানে সংগঠন কাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত হয়েছে।

এছাড়া জনাব 'y'-ও একজন ব্যবসায়ী। কিন্তু তার মালিকানার ধরন, ব্যবসায়ের আওতা, কার্য প্রকৃতি, পরিচালনা, কর্মীর সংখ্যা ইত্যাদি পর্যবেক্ষণ করলে দেখা যায় জনাব 'y'-এর জন্য কার্যভিত্তিক সংগঠন কাঠামো অধিক প্রয়োজন। জনাব 'y'-এর উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কাঠামো কার্যভিত্তিক সংগঠন।

পরিশেষে বলা যায়, জনাব 'x' এবং জনাব 'y' উভয়ের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 

4 views

Related Questions