1 Answers

উদ্দীপকের আলোকে কেয়ার নতুন পরিবার হলো যৌথ পরিবার।

এ ধরনের পরিবারের বৈশিষ্ট্য নিম্নরূপ-

প্রথমত, যৌথ পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো পরিবারের বিভিন্ন এককের সদস্যদের যৌথ বসবাস। এ পরিবার ব্যবস্থায় বাবা মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানাদি, ভাতৃবধূ কিংবা পুত্রবধূ সবাই একত্রে বসবাস করে।

দ্বিতীয়ত, সাধারণত গ্রামের কৃষিভিত্তিক সমাজে যৌথ পরিবারের আধিক্য দেখা যায়। কৃষি ব্যবস্থার বিভিন্ন দায়-দায়িত্ব ও সাহায্য- সহযোগিতার কারণেই যৌথ পরিবার গঠনের প্রয়াস সৃষ্টি হয়।

তৃতীয়ত, উদারতা যৌথ পরিবার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। পরিবারে সংঘাত- হানাহানি ও স্বার্থের দ্বন্দ্ব থাকলে যৌথ পরিবারে বাস করা অনেকটা কঠিন হয়ে পড়ে। তাই এ পরিবারের সদস্যদের মধ্যে উদারতার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।

চতুর্থত, যৌথ পরিবারের সদস্য সংখ্যা অধিক হওয়ায় যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবারের সদস্যরা যৌথভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, যৌথ পরিবার হলো পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের সম্মিলিত বসবাস। পরিবারের অন্যান্য ধরন থেকে এ ধরনের পরিবারের সদস্যরা অধিক সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও ব্যক্তিত্ব গঠনে অধিক সুবিধা পেয়ে থাকে।

5 views

Related Questions