1 Answers

উদ্দীপকে উল্লিখিত মিসেস আলী একজন মহিলা। তিনি জগদীশপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মিসেস আলীর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যা উদ্দীপকের আলোকে নিচে আলোচনা করা হলো-

  • তিনি সবার সাথে খুব ভালো ব্যবহার করেন।
  • তিনি একজন আদর্শ শিক্ষিকা।
  • তিনি ভালো গান গাইতে পারেন।
  • তিনি সব সময় হাসিখুশি থাকেন, ফলে সকলেই তার অনেক প্রশংসা করে।
  • অবসরে তিনি বই পড়ে সময় কাটান।

 

সুতরাং বলা যায় যে, উদ্দীপকের মিসেস আলীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যার বিধেয়কের অবান্তর লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা যে গুণ কোনো জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না তাকে অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। যেমন- মিসেস আলী হয় 'হাস্যপ্রিয়'। এ বাক্যে হাস্যপ্রিয় গুণটি অবান্তর লক্ষণ। কারণ হাস্যপ্রিয়তা মানুষের জাত্যর্থ অর্থাৎ, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির কোনো অংশও নয় বা এদের থেকে অনিবার্যভাবে অনুমিতও হয় না। সুতরাং অবান্তর লক্ষণ একটি অবান্তর গুণ বা আকস্মিক গুণ, যা একটি বিশেষ শ্রেণির মধ্যে থাকা বা না থাকা ওই বিশেষ শ্রেণিটির জাত্যর্থের কোনো বিঘ্ন ঘটায় না।

4 views

Related Questions