1 Answers

উদ্দীপকে জনাব আলীর চিন্তার বাস্তবায়নে অর্থনৈতিক পরিবেশ অন্যতম সহায়ক যা যথার্থ।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয়ে সৃষ্ট পরিবেশকে অর্থনৈতিক পরিবেশ বলে। এটি ব্যবসায়ের প্রধান উপজীব্য বিষয়। ব্যবসায়ের অর্থনৈতিক উপাদান বলতে মূলধন ও বিনিয়োগ, উৎপাদন ও বণ্টন, মাথাপিছু গড় আয়, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, ভোগ ও ব্যয়ের পরিমাণ, মুদ্রাবাজার, শেয়ারবাজার, ব্যাংক, বিমা ইত্যাদিকে বোঝায়। উদ্দীপকে জনাব আরজ আলী দীর্ঘদিন শাড়ি কাপড় উৎপাদন ও বিক্রয় - করে এসেছেন। সবশেষে তিনি নরসিংদীর মাধবদীতে জামদানি শিল্পকারখানা গড়ে তোলেন। বাংলাদেশের জামদানি শাড়ির ঐতিহ্যকে বিদেশে প্রতিষ্ঠিত করার চিন্তা করেছেন। সেজন্য অর্থের আবশ্যকতা, উৎস, সরকারি নীতিমালা, সুযোগ-সুবিধা, সম্ভাব্য বাজার নিয়ে ভাবছেন। একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার পূর্বে অবশ্যই ব্যবসায় খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনাব আরজ আলী পরিবেশের সকল উপাদান নিয়ে চিন্তা করেছেন, পাশাপাশি জামদানি শাড়ির ঐতিহ্যকে বিদেশে প্রতিষ্ঠা করার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন, অর্থের উৎস, সরকারি নীতিমালা, বিদেশের সম্ভাব্য বাজার ইত্যাদি অর্থনৈতিক পরিবেশ নিয়ে চিন্তা করছেন। যদি জনাব আলীর ব্যবসায় পরিবেশের উপাদানগুলো ইতিবাচক হয় তাহলে তিনি তার চিন্তার বাস্তবায়ন করতে পারবে। অন্যথায় নেতিবাচক প্রভাব থাকলে সম্ভব হবে না।

তাই মনে করি, জনাব আলীর চিন্তার বাস্তবায়নে অর্থনৈতিক পরিবেশে সহায়ক ভূমিকা পালন করছে।

4 views

Related Questions