উদ্দীপকের জনাব আরজ আলী নরসিংদীতে আওতার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় গড়ে তুলেছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকে জনাব আরজ আলী নরসিংদীতে আওতার ভিত্তিতে শিল্প ব্যবসায় গড়ে তুলেছেন।
যে কার্যপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।
উদ্দীপকে জনাব আরজ আলী নরসিংদীর মাধবদীতে জামদানি শিল্প গড়ে তোলেন। যেহেতু জামদানি তৈরির উদ্দেশ্যে সুতাকে কাপড়ে রূপান্তর করে ব্যবহার উপযোগী করা হয়। তাই এটি একটি শিল্প।
সুতরাং বলা যায়, নরসিংদীতে আওতার ভিত্তিতে যে ধরনের ব্যবসায় গড়ে তুলেছেন তা হলো শিল্প।
5 views
Answered