1 Answers

হানিফ ব্যবসায়ের আওতার বাণিজ্য পর্যায়ে অবস্থান করছে।

বাণিজ্য বলতে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় ও বণ্টনসংক্রান্ত কাজকে বোঝায়। বাণিজ্য ব্যবসায়ের একটি প্রধান শাখা।

উদ্দীপকের হানিফ ব্যবসায়ের আওতার বাণিজ্যের প্রধান শাখা পণ্য বিনিময় পর্যায়ে অবস্থান করছে। তাই হানিফকে পাইকার বলা যায়। আমদানিকারক বা উৎপাদনকারীর নিকট হতে পণ্য প্রচুর পরিমাণে ক্রয় করে খুচরা বিক্রেতাদের নিকট অল্প পরিমাণে বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। সংজ্ঞানুসারে, হানিফও উৎপাদনকারীর নিকট হতে চাল ক্রয় করে খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করছে। এজন্য তাকে ক্রয়, বিক্রয়, পরিবহন, প্যাকিং প্রভৃতি কার্য সম্পাদন করতে হচ্ছে, যা বাণিজ্যের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions