1 Answers

উদ্দীপকের জনাব করিম ব্যবস্থাপনার মধ্যম স্তরে অবস্থান করছে। উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে, তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এরূপ পর্যায় উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধের ভূমিকা পালন করে। এরূপ পর্যায় উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, নীতি, কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ, উপায়-উপকরণাদি সংগঠিতকরণ, পরিচালনা, নেতৃত্ব প্রদান, সমন্বয় এবং নিয়ন্ত্রণকার্য পরিচালনা করে।

উদ্দীপকের জনাব রফিক, করিম ও কাদের একটি কসমেটিক্স উৎপাদন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর অধীন। জনাব করিম উদ্দেশ্য, নীতিমালা ও কৌশল বাস্তবায়ন করেন। যা ব্যবস্থাপনার মধ্যম পর্যায়ের।

4 views

Related Questions