1 Answers

জন্মের পর থেকে প্রথম দু'সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে। সুরভির শিশুটি যেহেতু সদ্যজাত, তাই তাকে আমরা নবজাতক বলতে পারি। নবজাতক শিশুর বৈশিষ্ট্যসমূহ হলো-

নবজাতকের মাথা তার দেহের অংশ হয়। নাক চ্যাপ্টা, থুতনি খুব 8 ছোট ও চোয়াল ফোলা হয়। মুখের প্রায় অর্ধেক অংশ থাকে কপাল। মাথার উপরিভাগের মধ্যের অংশ নরম থাকে। গায়ের বর্ণ থাকে লালচে বা রক্তাক্ত। ওজন হয় সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি, উচ্চতা ১৯-২১ ইঞ্চি। নবজাতক শিশু ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। স্বয়ংক্রিয়ভাবে এদের শ্বাস-প্রশ্বাস, পরিপাক, শোষণ ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া আরম্ভ হয়। জন্মের পর নবজাতকের প্রথম স্বরই হচ্ছে কান্না। জন্মগ্রহণের পর ১ম সপ্তাহে নবজাতকের ওজন কিছুটা হ্রাস পায়। ২য় সপ্তাহে আবার বাড়তে থাকে।

6 views

Related Questions