1 Answers
উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। সাধারণত দু'সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বিকাশ পর্যায়কে হারলক প্রাক শৈশবকাল নামে আখ্যায়িত করেছেন। এ বয়সের শিশু দুটি আচরণ যথা- হাঁটা ও কথা বলা আয়ত্ত করে এবং আনন্দমুখর জীবনযাপনে ব্যস্ত থাকে।
উর্মির ছেলের বয়স ২ বছর। তার ছেলের মাংসপেশির দ্রুত বৃদ্ধিতে কর্মচাঞ্চল্যও দেখা যায় এবং স্থূল মাংসপেশির সাথে তার সূক্ষ মাংসপেশির নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উর্মির ছেলে বেশ নিপুণতার সাথে কোনো জিনিস এক হাত থেকে অন্য হাতে কিংবা হাতে নিয়ে নড়াচড়া ও পর্যবেক্ষণ করতে পারে। এসময় সে বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকে। পরবর্তী পর্যায়ে একাধিক শব্দাংশের সমন্বয়ে পূর্ণ শব্দ উচ্চারণ করতে সমর্থ হয়। নিজের কাজে বেশি ব্যস্ত থাকে। এ ধাপে শিশু নিঃসঙ্গভাবে খেলাধুলা করতে পছন্দ করে। কিছুদিন নিঃসঙ্গ খেলার পর আশপাশের লোকজনের সাথে মেলামেশা শুরু করে এবং ধীরে ধীরে সামাজিক হয়ে উঠতে থাকে। সুতরাং বলা যায় উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।