1 Answers

তনয় বিকাশের প্রাথমিক শৈশবকালে অবস্থান করছে। তনয়ের বয়স ৪ বছর। সে বেশিরভাগ সময় খেলাধুলা করে। সারাক্ষণ সে সবাইকে প্রশ্ন করে। সবকিছুতে তার আগ্রহ অনেক। ২ থেকে ৫/৬ বছর সময়কে প্রাথমিক শৈশবকাল বলা হয়। এসময় শিশুর দৈহিক বৃদ্ধির হার দ্রুত থাকে। মাথার চেয়ে দেহকান্ডের বিকাশ আনুপাতিক হারে বেশি হয়।

প্রাথমিক শৈশবকালে তনয় দেহের অঙ্গপ্রত্যঙ্গকে আলাদাভাবে ব্যবহার করতে শেখে। তার খেলার প্রবৃত্তি খুব বেড়ে যায় এবং ধুলাবালি, কাদামাটি সবকিছু নিয়ে খেলাধুলা করে অপার আনন্দ অনুভব করে। সে হাত-পা সঞ্চালনের ওপর কর্তৃত্ব অর্জন করে। প্রাথমিক শৈশবকালে দৈহিক নৈপুণ্য ও পেশি সঞ্চালনের ক্ষমতার মান বৃদ্ধি পায়। এতে তনয়ের মনে আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা স্বাধীনভাবে জেগে ওঠে। তার মধ্যে জানার প্রবল আগ্রহ লক্ষ করা যায়। এ বয়সের শিশুরা অনুকরণ প্রিয় হয়ে থাকে এবং ইন্দ্রিয়ানুভূতি অতি প্রবল হয়। এ বয়সের শেষের দিকে শিশুদের যুক্তিযুক্ত চিন্তা করা ও ভাব প্রয়োগের ক্ষমতা কিছুটা বিকাশ লাভ করে। তাই বলা যায়, তনয় বিকাশের প্রাথমিক শৈশবকালে অবস্থান করছে।

6 views

Related Questions