1 Answers
উদ্দীপকে মেহেদী হাসান ব্যবস্থাপনার উচ্চস্তরে অবস্থান করেছেন। সাংগঠনিক কাঠামোর যে স্তরের ব্যবস্থাপকগণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ ও মুখ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত থাকে, তাকে উচ্চ স্তর বলে।
উদ্দীপকে মেহেদী হাসান, অনির্বাণ ফ্যাশন হাউজ লি.-এর উচ্চস্তরের ব্যবস্থাপকীয় কার্যক্রমের সাথে জড়িত। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেন। এমনকি প্রাতিষ্ঠানিক প্রয়োজনে বিভিন্ন নীতিও তিনি নির্ধারণ করে থাকে। এরূপ স্তরে সাধারণত পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কার্যাবলি সম্পাদন করেন। এক্ষেত্রে তার সুচিন্তিত সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের সকল কাজের গতিপ্রকৃতি নির্ভর করে এবং সঠিক নির্দেশনা প্রদান করেন। তাই বলা যায়, মেহেদী হাসান ব্যবস্থাপনার উচ্চস্তরে অবস্থান করছেন।