1 Answers
মুন্নির ছোট সন্তান উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা স্তরে অবস্থান করছে।
প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমন্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত।
উদ্দীপকে বনলতা গার্মেন্টস এর মালিক মিসেস মুন্নি একজন সফল নারী উদ্যোক্তা। মিসেস মুন্নির ছোট সন্তান তার মায়ের গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার। মিসেস মুন্নি ও তার ছোট ছেলে দুজনই সফলতার সাথে তাদের কর্মক্ষেত্রে সমান অবদান রাখছেন। মিসেস মুন্নির ছোট ছেলে যেহেতু মিসেস মুন্নির মতো কর্মক্ষেত্রে সমান অবদান রাখছেন। তাই বলা যায়, মিসেস মুন্নির ছেলে মায়ের সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত যা শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনার কাজ।
তাই বলা যায়, মুন্নির ছোট সন্তান উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা স্তরে অবস্থান করছে।