1 Answers

আমার মতে মুন্নির সামগ্রিক কর্মকাণ্ডে নিঃসন্দেহে ব্যবস্থাপনার সার্বজনীনতা প্রমাণ করে।

ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে।

ব্যবস্থাপনার কাজের ধরন, প্রকৃতি ও অবস্থাভেদে কিছুটা ভিন্ন হলেও, ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং এর নীতিমালা সকল প্রতিষ্ঠান, সকল সমাজ ও সকল সংস্কৃতিতে সমানভাবে প্রযোজ্য। কারবার প্রতিষ্ঠানের সাথে সাথে ব্যবস্থাপনার নীতিমালা পরিবার, স্কুল-কলেজ, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনে প্রয়োগ হয়। তাই নিঃসন্দেহে বলা যায় ব্যবস্থাপনা সার্বজনীন।

উদ্দীপকের বনলতা গার্মেন্টস এর মালিক মুন্নি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি ব্যবস্থাপনার নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনা করেন বিধায় তার প্রতিষ্ঠানটি গত বছর উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আর এ কারণে উক্ত প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পায়। মুন্নি ব্যবস্থাপনার নিয়মনীতি যথাযথভাবে না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করলে পরিচালনায় সফলতা লাভ করতে ব্যর্থ হতেন।।

তাই বলা যায়, আমার মতে মুন্নির সামগ্রিক কর্মকাণ্ডে নিঃসন্দেহে ব্যবস্থাপনার সার্বজনীনতা প্রমাণ করে।

4 views

Related Questions