1 Answers

উদ্দীপকে ন্যাশনাল ফুড প্রোডাক্ট লি. ব্যবস্থাপনার কর্মীসংস্থানসংক্রান্ত কার্যাবলির সুফল পায়।

প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকেই কর্মীসংস্থান বলে।

উদ্দীপকে জনাব আরিফ ন্যাশনাল ফুড প্রোডাক্ট লি.-এর একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত লোক বাছাই করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় ভূমিকা রাখেন যা কর্মীসংস্থানের সাথে জড়িত। তিনি কর্মীসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মানবসম্পদ সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি ইত্যাদি কাজ সম্পন্ন করেন। এ কাজটি সাধারণত সংগঠনের পরে সম্পন্ন হয়ে থাকে। সঠিকভাবে কর্মী নির্বাচন ও ব্যবহারের ওপরেই প্রতিষ্ঠানের সাফল্য নির্ভরশীল। তাই কোথায় কোন মানের, কতসংখ্যক লোকের প্রয়োজন সে অনুযায়ী যোগ্য কর্মী নিয়োগ করেন। ফলে তার প্রতিষ্ঠান লক্ষ্যার্জনে সুফল পায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে ন্যাশনাল ফুড প্রোডাক্ট লি. ব্যবস্থাপনার কর্মীসংস্থান কার্যাবলিসংক্রান্ত সুফল পায়।

5 views

Related Questions