1 Answers

জনাব আশানুর ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমন্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত।

উদ্দীপকে জনাব আশানুর প্রিজম কোম্পানির পরিকল্পনা প্রণয়ন, অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আশানুর উচ্চ পর্যায়ের বা স্তরে কর্মরত রয়েছেন।

5 views

Related Questions