1 Answers
জনাব আমিরুল ইসলামের কর্মরত ব্যাংকটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়। মালিকানার ভিত্তিতে নানান ধরনের ব্যবসায় প্রচলিত রয়েছে। এদের মধ্যে অন্যতম হলো রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায়ে ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার সরকারি মালিকানায় থাকে।
উদ্দীপকে, জনাব আমিরুল ইসলাম 'উদয় ব্যাংক লি.' এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটির ৬৫% শেয়ার মালিক সরকার। আর বাকি ৩৫% সাধারণ জনগণের। ব্যাংকটি সরকারি অধীনে নিয়ন্ত্রিত হয়। ব্যাংকটিতে লোকসান হলেও জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে সরকার এটি পরিচালনা করছে। ব্যাংকটিতে বিদ্যমান বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।