1 Answers

উদ্দীপকের রকিব উদ্দিন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নামক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) হলো যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা।

উদ্দীপকে রকিব উদ্দিন সাহেবকে সম্প্রতি সরকার একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ প্রদান করেছে যে প্রতিষ্ঠানটি ঢাকা শহরসহ বাংলাদেশের সড়ক যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা ও গাজীপুরে এর দুটি ওয়ার্কশপ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা রাষ্ট্রীয় মালিকানাধীনে পরিচালিত। এ সংস্থায় কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে। এ সংস্থাগুলো আছে বলেই বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমানে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ সরকার এর পেছনে নিরলস শ্রম ও অর্থ বিনিয়োগ করছে।

তাই বলা যায়, উদ্দীপকের রফিক উদ্দিন সাহেব বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থায় কর্মরত আছেন।

7 views

Related Questions