1 Answers

মিলি বিকাশের প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। 

উদ্দীপকের মিলি বর্তমানে হাঁটা ও দৌড়ানোতে আগের তুলনায় দক্ষতা অর্জন করেছে বলে দেখা যায়। আবার সে এখন নিজে নিজে খেতে ও জামা পরতে পছন্দ করছে। যা বিকাশের প্রারম্ভিক শৈশবকালের বৈশিষ্ট্য। এ স্তরের বিকাশমূলক কার্যক্রমগুলো হলো-

শিশুরা হাঁটায় ও দৌড়ানোতে শারীরিক দক্ষতা অর্জন করে ও শক্ত খাদ্য গ্রহণ করতে শেখে। ৩ বছরে দুই বা তিন শব্দের বাক্য বলে। ৫ বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখে। মলমূত্র ত্যাগের স্থান ও সময় নির্দিষ্ট হয়। পাঁচ বছরের মধ্যে দেহের তাপ, বিপাক ক্রিয়ার ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে যার কারণে অল্পতেই অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। বাবা-মা যেভাবে শিক্ষা দেয় তার ভিত্তিতে ভালো ও মন্দের ধারণা তৈরি হয়। উপরিউক্ত বিকাশমূলক কার্যক্রম প্রারম্ভিক শৈশবকালীন শিশুদের মধ্যে দেখা যায়।

4 views

Related Questions