1 Answers
মিসেস সানজিদার কাজগুলো গর্ভকালীন শারীরিক যত্নকে নির্দেশ করছে। গর্ভের শিশু যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য মিসেস সানজিদার শারীরিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে মায়ের শারীরিক অবস্থার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে। তাই মায়ের শারীরের যত্ন নেওয়া আবশ্যক।
গর্ভস্থ ভূণের পুষ্টি মায়ের পুষ্টির ওপর নির্ভর করে। তাই এসময় গর্ভবতী মাকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পরিমাণমতো গ্রহণ করতে হয়। সানজিদা রক্ত চলাচল ও অঙ্গপ্রত্যঙ্গের কর্মক্ষমতা সুষ্ঠু রাখার জন্য নিয়মিত স্বাভাবিক কাজকর্ম করেন। কাজ করার পর বিশ্রাম গ্রহণ করেন। তিনি কোনো রকম ভারি কাজ করেন না। এ সময় নিয়মিত গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি এগুলো সচেতনতার সাথে মেনে চলেন। মিসেস সানজিদার এ কাজগুলো শারীরিক যত্নের অন্তর্ভুক্ত।