1 Answers
রহিমার কাছে গর্ভকালীন সময় একটি গুরুত্বপূর্ণ সময় কারণ এ সময়ে খাদ্যের চাহিদা স্বাভাবিক থেকে বেশি থাকে।
প্রতিটি মেয়ের জীবনেই এটি কাঙ্ক্ষিত সময়। গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ও পুষ্টির জন্য মায়ের পুষ্টি চাহিদা স্বাভাবিক অবস্থা হতে এসময় অনেকাংশে বৃদ্ধি পায় এবং এই চাহিদা পূরণে সন্তান মায়ের ওপর নির্ভরশীল থাকে।
উদ্দীপকের রহিমা তাই এ সময়ের প্রতি বেশি গুরুত্ব দেন। তিনি জানেন গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য পুষ্টি, বিভিন্ন অঙ্গ ও গ্রন্থির উৎপত্তি, গঠন, বৃদ্ধি, বিকাশের জন্য এ সময় প্রোটিনের প্রয়োজন। ভ্রূণের অস্থির গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস প্রয়োজন। গর্ভবতী মায়ের জন্য এসময় লৌহ ও আয়োডিন উভয় প্রকার খাদ্য উপদানের প্রয়োজন বৃদ্ধি পায়। এসময়ের সঠিক পুষ্টি শিশুর সারাজীবনের ভিত্তি হিসেবে কাজ করে। তাই রহিমার কাছে গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়।