1 Answers

রহিমার খাদ্যে আয়োডিন সমৃদ্ধ খাবারের অভাব থেকে গলগণ্ড রোগ দেখা দিয়েছে। দীর্ঘদিন আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ না করলে গলগণ্ড রোগ হয়। এই রোগে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরি হতে পারে না। ফলে থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরির জন্যে অতিরিক্ত পরিশ্রম করে বলে গ্রন্থিটি বড় হয়ে যায়। ফলে বাইরে থেকে গলা ফোলা দেখা যায়।

গলগন্ড রোগে বুদ্ধি ও চলন শক্তি হ্রাস, মানসিক অক্ষমতা, তোতলামি, মাংসপেশির সংকোচন, স্নায়ুবিক দুর্বলতা এসব লক্ষণ প্রকাশ পায়। রহিমার কয়েকদিন ধরে কাজ করতে আলসেমি লাগছে, তার চামড়া শুকিয়ে যাচ্ছে, সাথে কোষ্ঠকাঠিন্যও হচ্ছে। এছাড়া রহিমার গলাটাও ফোলা ফোলা লাগছে যা গলগণ্ড রোগের লক্ষণ। সুতরাং, রহিমা আয়োডিনের অভাবে ভুগছে।

5 views

Related Questions