1 Answers

যেসব বাবা-মা সন্তান পালনে অভিজ্ঞ তারা বেশ আত্মবিশ্বাসী থাকে। সন্তানের ওপর আইরিনের একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। যা দেখে ডাক্তার মন্তব্য করেছেন যে, পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি সন্তানের ওপর বাবা-মায়ের মনোভাবে ভিন্নতা তৈরি করে। আমি এই মন্তব্যটি যথার্থ বলে মনে করি।

সন্তান প্রসব কষ্টসাধ্য ও দীর্ঘায়িত না হলে মা-বাবার মনোভাব সন্তানের প্রতি ইতিবাচক থাকে। ফলে সন্তানের প্রতি আত্মপ্রত্যয় বেশি থাকে। অপরদিকে। অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব, অপরিণত শিশুর জন্ম, কষ্টসাধ্য প্রসব, প্রসবের পর নানা জটিলতা, অর্থ ব্যয় বেশি হলে মা- বাবা অনেক উদ্বিগ্ন থাকেন। এতে সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। আবার সন্তান জন্মের পর বৈকল্য থাকলে বা চিকিৎসাজনিত কারণে দীর্ঘদিন হাসপাতালে রাখা হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা-মা হতাশায় ভোগেন। এছাড়া সন্তান প্রতিপালনে মা-বাবার পরিশ্রম, আরাম-আয়েশ বিসর্জন, অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় মা-বাবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। অপ্রত্যাশিত সন্তান হলেও এই ক্ষোভ আরও বৃদ্ধি পায়।

এভাবেই পারিপার্শ্বিক পরিস্থিতি সন্তানের প্রতি বাবা-মার মনোভাবে ভিন্নতা তৈরি করে বলে আমি মনে করি।

5 views

Related Questions