1 Answers

'অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি' বলতে লেখক মূলত জীবসত্তার চাহিদা মেটাতে মানবসত্তা বিসর্জন দিয়ে অর্থচিন্তায় মগ্ন হওয়াকে বুঝিয়েছেন। 

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করে মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ তৈরি করা। কিন্তু বর্তমানে অর্থসাধনাই মানুষের মূল লক্ষ্য হয়ে উঠেছে। শিক্ষাকে তারা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করছে। মানুষ কেবল অন্ন-বস্ত্রের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ছে। ফলে তারা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারছে না। মানবসত্তার সুষ্ঠু বিকাশে যেমন অর্থের প্রয়োজন আছে, তেমনই প্রয়োজন আছে সেই শিক্ষার, যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে। সমাজের অধিকাংশ মানুষই এ বিষয়টি অনুধাবন করতে পারে না। তারা কেবল অর্থ উপার্জনের পেছনেই ছুটে চলেছে। এ কথা বোঝাতেই লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।

5 views

Related Questions