1 Answers
জীবসত্তাকে টিকিয়ে রাখতে মানুষ অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী বলে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি।
লেখক 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানুষের দুটি সত্তার কথা বলেছেন। একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। তাঁর মতে মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। জীবসত্তাকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন বলে অর্থচিন্তা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থ মানবজীবনে অপরিহার্য বলেই সবসময় অর্থচিন্তায় ব্যস্ত থাকলে প্রকৃত মনুষ্যত্ব অর্জন বাধাগ্রস্ত হয়। মানুষ জীবনকে উপভোগ করতে ব্যর্থ হয়। তাই শিক্ষাই পারে মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। কিন্তু বর্তমানে সেই শিক্ষাকেও মানুষ অর্থ উপার্জনের মাধ্যম করে নিয়েছে। তাই লেখক মনে করছেন- 'অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি।'
14 views
Answered